, , ,
শিরোনাম
হিজলায় গোসলে নেমে পানিতে ডুবে অটোচালকের মৃত্যু কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা বরিশালে কাজির হাট ফেক আইডি-পেইজের দৌরাত্ম্য, হয়রানির শিকার সাংবাদিক ও রাজনীতি মতিঝিল থেকে ব্যাংকের বাস চুরি, উদ্ধার নারায়ণগঞ্জে সৌদিতে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবি, বরিশালে মামলা ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন বরিশাল বোর্ডে এইচএসসি পুনঃনিরীক্ষণে ৫২০ জনের জিপিএ পরিবর্তন ঘুমন্ত পরিবারের ওপর বুলডোজার হামলা, কুপিয়ে জখম ও টাকা লুটের অভিযোগ মঠবাড়িয়ায় দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ কাজিরহাটে মাদকের ভয়াবহ অবস্থা,ধ্বংসের মুখে তরুণ সমাজ
খাটের সঙ্গে বেঁধে স্ত্রীর হাতের কবজি বিচ্ছিন্ন করলেন স্বামী

খাটের সঙ্গে বেঁধে স্ত্রীর হাতের কবজি বিচ্ছিন্ন করলেন স্বামী

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

যশোরে মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে তিথি (৩০) নামে এক গৃহবধূর বাম হাতের কবজি ধারালো দা দিয়ে কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে তার স্বামী বিল্লাল হোসেনের (৪০) বিরুদ্ধে।

রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের চাঁচড়া ডালমিল এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইলের মিরাপাড়া এলাকার মৃত পাঞ্জমিনার ছেলে বিল্লাল তার স্ত্রী তিথিকে নিয়ে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। রোববার রাতে তিথি তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ নিয়ে স্বামী বিল্লালের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে বিল্লাল ক্ষিপ্ত হয়ে তিথির দুই হাত দড়ি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলেন এবং ধারালো দা দিয়ে তার বাম হাতের কবজিতে কোপ দেন। এতে তার কবজি হাত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে অভিযুক্ত স্বামী বিল্লাল নিজেই রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে চিকিৎসা দেন। তবে আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে বিল্লাল ও তার মা অ্যাম্বুলেন্সযোগে আহত তিথিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজীব রয় চৌধুরী জানান, রক্তাক্ত অবস্থায় স্বামী তার স্ত্রীকে নিয়ে জরুরি বিভাগে আসেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।

যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত পুলিশ সদস্য এএসআই শাহ আলম জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘটনা জানা সম্ভব হয়নি। পরে তদন্ত করে জানা গেছে, স্বামী তার স্ত্রীর হাতের কবজি কেটে দিয়েছেন। এ ঘটনায় গৃহবধূর পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost