, , ,
শিরোনাম
সৌদিতে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবি, বরিশালে মামলা ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন বরিশাল বোর্ডে এইচএসসি পুনঃনিরীক্ষণে ৫২০ জনের জিপিএ পরিবর্তন ঘুমন্ত পরিবারের ওপর বুলডোজার হামলা, কুপিয়ে জখম ও টাকা লুটের অভিযোগ মঠবাড়িয়ায় দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ কাজিরহাটে মাদকের ভয়াবহ অবস্থা,ধ্বংসের মুখে তরুণ সমাজ মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে মিজানুর রহমান গ্রেপ্তার বেকারির খাবারে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা, আগেও সতর্ক করা হয়েছিল বিসমিল্লাহ বেকারিকে ভান্ডারিয়া পৌরসভার সাথে গৌরীপুর ইউনিয়নের সংযোগ সড়ক বিচ্ছিন্ন বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল—ট্রলি সংঘর্ষে একজন নিহত, আহত ৪
সৌদিতে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবি, বরিশালে মামলা

সৌদিতে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবি, বরিশালে মামলা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বরিশাল সদর উপজেলার এক ব্যক্তিকে সৌদি আরবে নিয়ে আটকে রেখে নির্যাতন ও দুই লাখ টাকা মুক্তিপণের দাবির অভিযোগে মামলা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সৌদি প্রবাসী দম্পতিসহ তিনজন এবং অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আসামি করে নালিশি মামলা করা হয়।

পরে ট্রাইব্যুনালের বিচারক সোহেল আহমেদ মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য মেহেন্দিগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা।

মামলার বাদী সুখী আক্তার সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের মকরম প্রতাপ এলাকার মো. কাওসার হোসেনের স্ত্রী।

আসামিরা হলেন, একই ইউনিয়নের চরগোপালপুর গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী সোলেমান হাওলাদার, তার স্ত্রী জেসমিন বেগম এবং দেলোয়ার মোল্লা।

বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, কাওসার দেশে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় হয়ে পড়েন।
তখন সৌদি প্রবাসী সোলেমানের সঙ্গে কাওসারের পরিচয় হয়। কাওসারকে সৌদি আরবে নিয়ে ভালো চাকরির কথা বলা হয়।

তিনি বলেন, সোলেমান ও তার স্ত্রীকে শর্ত অনুযায়ী তাদের সাড়ে চার লাখ টাকা দেন কাওসার। টাকা দেওয়ার পর ২০২৫ সালের ১৩ অক্টোবর সৌদি আরবে যান কাওসার। সেখানে নেওয়ার পর তাকে কোনো বৈধ কাগজপত্র না দিয়ে পাসপোর্ট কেড়ে নেওয়া হয়।

পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। সবশেষ ৬ নভেম্বর সুখীর ইমোতে স্বামী কাওসারের হাত—পা বাঁধা ছবি পাঠিয়ে দুই লাখ টাকা দাবি করা হয়। পরে বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন।

মামলায় বাদী দাবি করেছেন, বর্তমানে কাওসার প্রবাসে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। প্রবাস থেকে তাকে উদ্ধার ও মামলা এজাহার হিসেবে রুজু করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আর্জি জানিয়েছেন সুখী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost