মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনাম
পাবনায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১, অস্ত্র উদ্ধার

পাবনায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১, অস্ত্র উদ্ধার

মোঃশামীম উদ্দিন(পাবনা)- পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আমিন শেখ (৪০)। তিনি উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামের এসকেন শেখের ছেলে।

র‌্যাবের দাবি, নিহত আমিন শেখ তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে সদর থানায় ৩টি হত্যা, ৩টি অস্ত্র আইন, ডাকাতি সহ ১১টি মামলা রয়েছে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার জানান, সদর উপজেলার রাজাপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ৩টি তাজা গুলি, একটি রাম দা, একটি চাপাতি ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost