মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শ্রীপুরে স্কুল ছাত্রকে উঠিয়ে নেয়ার সময় পুলিশ সদস্যসহ আটক ২

শ্রীপুরে স্কুল ছাত্রকে উঠিয়ে নেয়ার সময় পুলিশ সদস্যসহ আটক ২

আফজাল হোসেন (নিজস্ব প্রতিবেদক)-গাজীপুরের শ্রীপুরে এক স্কুল ছাত্রকে উঠিয়ে নেয়ার সময় ময়মনসিংহ শিল্প পুলিশের এক কনস্টেবলসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জৈনা বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় জনতা।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শ্রীপুর উপজেলার জৈনাবাজার-শৈলাট রোডের আকরাম ইলেট্রনিক্সে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, ময়মনসিংহ শিল্প পুলিশ বিভাগের সহকারি পুলিশ সুপারের কার্যালয়ের (ভালুকা) কনস্টেবল অমিত বড়ুয়া। সে চট্টগ্রাম জেলার চাঁদগাঁও উপজেলার বড্ডার হাট গ্রামের দিপু বড়ুয়ার ছেলে। মো.জনি মিয়া (২০) ময়মনসিংহের ভালুকা উপজেলার লবনকুঠা গ্রামের মো.আবুল হোসনের ছেলে। পালিয়ে যাওয়া অপর দুই জন একই উপজেলার আওলাতলি গ্রামের কাজিম উদ্দিনের ছেলে সাজিদ (২০),আবুল কাশেম মিয়ার ছেলে শান্ত মিয়া (২০)।

আটককৃত জনি জানান,ফেসবুকের আইডি হ্যাক করে আমাকে বিভিন্ন ধরনের হুমকী দিচ্ছিল রমজান আলী।

আকরাম ইলেট্রনিক্সের মালিক আকরাম হোসেন কাজল জানান, সন্ধ্যার দিকে আমার দোকানে আমার ভাতিজা রমজান আলী(১৮) বসে ছিলো, এসময় চারজন লোক পুলিশ পরিচয়ে আমার ভাতিজাকে দোকান থেকে মোটরসাইকেল যোগে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আমার ভাতিজার চিৎকারে বাজারের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন দুইজনকে আটক করে,বাকি দুইজন পালিয়ে চলে যায়।

স্থানীরা জানান, জোরপূর্বক তারা (অমিত ও জনি) উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় রমজানের চিৎকারে আশপাাশের ব্যবসায়ীসহ স্থানীয়রা ওই পুলিশ সদস্যসহ দুইজনকে ঘেরাও করে ফেলে।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো.রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যসহ দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost