বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

বরিশালে নিখোঁজ দুই শিশু উদ্ধারে ব্যর্থতা: ওসিদের দায়ে পুলিশ কমিশনার বদলি

বরিশালে নিখোঁজ দুই শিশু উদ্ধারে ব্যর্থতা: ওসিদের দায়ে পুলিশ কমিশনার বদলি

বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ৪৮ ঘণ্টা পার হলেও তাদের কোনো সন্ধান না মেলায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এ ঘটনার জেরে দুই থানার ওসির ব্যর্থতার দায়ে বরিশাল পুলিশ কমিশনারকে ক্লোজ করে ডিআইজি ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।তবে আর মাত্র চার মাস পর অবসরে যাওয়ার সময় হয়েছে।

নিখোঁজদের একজন সৌরভ দাস শান, নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা ও প্রবাসী সজল দাসের ছেলে। সে কালেক্টর স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অপরজন মুনিয়া আক্তার, সাগরদী এলাকার বাসিন্দা মনির হাওলাদারের কন্যা এবং আবেদুনেছা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে শান ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দোকান থেকে খিচুড়ি কিনতে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শানের মামা দীপ্ত ঘোষ জানান, তাকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

এ বিষয়ে মহানগর কাউনিয়া থানার ওসি সনজিদ চন্দ্র বলেন, শান বাসা থেকে বের হয়ে মায়ের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা ক্যাশ আউট করে এবং পরে একটি রিকশা ভাড়া করে নথুল্লাবাদ এলাকায় যায়। বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, তাকে অপহরণ করা হয়নি; সে নিজেই আত্মগোপনে গেছে।

অন্যদিকে, গত শুক্রবার নিখোঁজ হয় মুনিয়া আক্তার। এ ঘটনায় তার মা কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে অভিযোগ করা হয়েছে, ধান গবেষণা রোড এলাকার বাসিন্দা সান্টু হাওলাদারের ছেলে মামুন তাকে অপহরণ করেছে।

এদিকে, বরিশালের ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ ঘণ্টা পার হলেও দুই শিক্ষার্থীর সন্ধান না মেলায় অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সচেতন মহল দ্রুত তাদের উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

বিশ্বস্ত সূত্র জানায়, ঘটনাটির পরিপ্রেক্ষিতে প্রশাসনিক দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল পুলিশ কমিশনারকে ক্লোজ করে ডিআইজি ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। উল্লেখ্য, তার অবসরের মাত্র চার মাস আগে এই বদলি হওয়ায় বিষয়টি নিয়েও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost