রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর সাজা

বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর সাজা

বরিশালের বাকেরগঞ্জে থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ৫ জন মাদকসেবীকে আটক করেছে। আটককৃত ৫ জনের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

পুলিশ গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি তন্ময় হালদার ৫ জনের প্রত্যেককে তিন মাস করে সাজা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মোঃ মিজান হাওলাদার (২৫), মোঃ সজীব হাওলাদার (২২), মোঃ সাব্বির খান (২১), মোঃ নাজমুল সিকদার (২৬), ও মোহাম্মদ আরাফাত (১৯)।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৫ মাদকসেবীকে আটক করেছে। ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দিয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদক নির্মূলে এ অভিযান নিয়মিত চলবে। কোন মাদক সেবীকে ছাড় দেয়া হবেনা বলেও তিনি হুশিয়ারি করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost