, , ,
শিরোনাম
মুলাদীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবা,মা ও ছেলেকে কুপিয়ে জখম, মামলা দায়ের পাবনায় ধর্ষণের পর শিশুকে হত্যা, ঘাতকের বাড়ি ভাঙলো জনতা বরিশাল জেলা আদালতে পুলিশ হেফাজত থেকে আসামি পলায়ন চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে তেজগাঁও কলেজের মসজিদে বৈঠক, নিষিদ্ধ সংগঠনের সদস্য সন্দেহে আটক ২৩ ববি”তে নদীর তীরে ডেকে ‘র‍্যাগিং’, হাসপাতালে ভর্তি শিক্ষার্থী পরকীয়ার মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে রাতের আধাঁরে গৃহবধুকে ধর্ষনের ঘটনায় একজন গ্রেপ্তার
৩ মাস বয়সী অসুস্থ শিশুকে ফেলে উধাও মা

৩ মাস বয়সী অসুস্থ শিশুকে ফেলে উধাও মা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ০৯ মে, ২০২৬

ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া ৩ মাস বয়সী অসুস্থ এক কন্যা শিশুকে ফেলে উধাও হয়েছেন শিশুটির সঙ্গে থাকা নারী। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটির পরিবারের সন্ধান মেলেনি। এ ঘটনায় শিশুটির পরিবারকে খুঁজছে প্রশাসন।

গতকাল শুক্রবার (৮ মে) বিকেলে চরফ্যাশনের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা প্রশাসন, হাসপাতাল ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে ৩ মাস বয়সী শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন অজ্ঞাত এক নারী। হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের মেঝেতে চিকিৎসারত অপর এক নারীর পাশে শিশুটিকে রেখে কেউ কেউ বুঝে ওঠার আগেই হাসপাতাল থেকে বেরিয়ে যান।

পরবর্তীতে বেশ কিছুক্ষণ পর শিশুটি কান্না করলে বিষয়টি অন্যান্য রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। শিশুটির স্বজনদের হাসপাতালে খোঁজাখুঁজি করেন তারা। কোথাও শিশুর স্বজনদের না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির চিকিৎসা শুরু করেন। এরপর এদিন রাতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সমাজসেবা কর্মকর্তা হাসপাতালে শিশুটির সার্বিক খোঁজখবর নিতে হাসপাতালে যান।স্বাস্থ্য পরামর্শ

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শোভন কুমার বসাক বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত ওই শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কেন তাকে হাসপাতালে রেখে যাওয়া হয়েছে তা জানা যায়নি।
চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বলেন, ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটির পরিবারের সন্ধান মেলেনি। আমরা শিশুটির পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করছি।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, শিশুটির শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে। পরিবারকে না পাওয়া গেলে এবং শিশুটি সুস্থ হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। কেউ যদি দত্তক নিতে চায় আইন অনুযায়ী তাকে দত্তক দেওয়া হবে। অন্যথায় বরিশালে সরকারি শিশু সদনে পাঠাবো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost