, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
৯ দিন পর সেই স্কুলছাত্রী মুনিরার খোঁজ মিলেছে

৯ দিন পর সেই স্কুলছাত্রী মুনিরার খোঁজ মিলেছে

নিখোঁজের ৯ দিন পর বরিশালের স্কুলছাত্রী মুনিরা আক্তারের সন্ধান মিলেছে। বর্তমানে সে ঢাকা আগারগাঁওয়ে মামার বাসায় অবস্থান করছে বলে জানা গেছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম ও স্কুলছাত্রীর বাবা মনির হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১ মে সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল মুনিরা। সে বরিশাল নগরীর ধানগবেষণা রোড এলাকার বাসিন্দা মনির হাওলাদারের মেয়ে এবং এ আর এস বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
নিখোঁজের দিনেই শিক্ষক মামুনের বাসা থেকে তার স্কুল ব্যাগটি উদ্ধার হয়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন কিশোরীর বাবা মনির হাওলাদার।

নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলছাত্রীর স্বজনদের দাবি, মুনিরা তার বাবা—মায়ের সঙ্গে অভিমান করে ঘর ছেড়েছিল। গত আটদিন সে বরিশালেই তার কোনো এক বান্ধবির কাছে ছিল। শুক্রবার রাতে লঞ্চযোগে ঢাকায় যায় মুনিরা।

মুনিরার বাবা মনির হাওলাদার বলেন, আজ সকালে মুনিরা তার মায়ের মোবাইল নম্বরে ফোন করে জানায়, সে ঢাকা আগারগাঁও এলাকায় মামা ওয়ারেস উদ্দিনের বাসায় আছে। শনিবার সকালেই নাকি সে তার মামার বাসায় গিয়েছে। তবে এতো দিন কোথায়, কীভাবে ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, মেয়েকে খুঁজে পাওয়ার বিষয়টি সকালেই থানা পুলিশকে অবগত করেছি। পরে আমি নিজেই মেয়েকে ফিরিয়ে আনতে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছি। মেয়ের সঙ্গে কথা বলার পর জানা যাবে, গত ৮ দিন সে কোথায় ও কীভাবে ছিল।

মনির হাওলাদার বলেন, মেয়ে যখন যেটা দাবি করেছে সেটাই পূরণ করেছি। আমি দিনে কাজে যাই, রাতে ফিরি। বাসায় সব বাবা—মায়েরা সন্তানদের শাসন করে। তবে এমন কিছু ঘটেনি যে মেয়ে পালিয়ে যাবে। আমরা মেয়েকে ফিরে পেয়েছি, আমাদের আর কোনো অভিযোগ নেই। এখন পুলিশ প্রশাসন যেভাবে বলবে সেভাবে মেয়েকে উদ্ধার বা আমাদের হেফাজতে নেব।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, মেয়েটির খোঁজ মিলেছে আমরা শুনেছি। পরে তার বাবার সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তারা এ বিষয়ে আমাদের কোনো সহযোগিতা করছে না। এমনকি তিনি আমাদেরকে কিছু না জানিয়েই মেয়েকে আনতে ঢাকার উদ্দেশে রওয়ানা করেছেন। মুনিরাকে পাওয়ার পর জানা যাবে সে কীভাবে নিখোঁজ হয়েছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost