রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স বরিশালে জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের যৌথ অভিযান: ট্রলারসহ ৬০০ কেজি অবৈধ মাছ জব্দ বাকেরগঞ্জে পুলিশের উপস্থিতিতে গ্রেপ্তারকৃত আসামীর উপর হামলা বরিশাল শেবাচিম হাসপাতাল: অক্সিজেনের নল খুলে নেওয়ায় রোগীর মৃত্যু, তদন্তে কমিটি পদ্মা নদী থেকে ৫ হত্যা মামলার আসামি ফোরকানের মরদেহ উদ্ধার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ গ্রেফতার হিজলা উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা ইয়াবাসহ গ্রেফতার কাজির হাট প্রেসক্লাবে সাংবাদিক জাহানারার মায়ের ১৫,মৃত্যুবার্ষিকী ও দোয়া মোনাজাত বরগুনায় ডাকাতের গুলিতে বাড়ির মালিক গুলিবিদ্ধ, আটক ৩ ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার
ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার

ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার

বরিশালের বাকেরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংসদ সদস্য আবুল হোসেন খানকে কটূক্তি করে ধারাবাহিক পোস্ট দেওয়ার অভিযোগে লায়ন নিলয় পারভেজ নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লায়ন নিলয় পারভেজ বাখেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হযরত আলীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত লায়ন নিলয় পারভেজ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খানকে নিয়ে ধারাবাহিকভাবে মানহানিকর, অশ্লিল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে বিভিন্ন কন্টেন্ট প্রচার এবং ছবি-ভিডিও পোস্ট করে শেয়ার করেন। বিভিন্ন পোস্টের ক্যাপশনে তিনি আপত্তিকর মন্তব্য করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক মৃধা বাদি হয়ে লায়ন নিলয় পারভেজকে আসামী করে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে এজাহার গ্রহন করতে বাকেরগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দেয়।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। সেই মামলার এজাহারনামীয় আসামী লায়ন নিলয় পারভেজকে গ্রেফতার করার কথা শুনেছি। তবে এখনি এ বিষয় বিস্তারিত বলা যাবে না। আইনগত প্রক্রিয়া শেষে সবকিছু জানানো হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost