, , ,
শিরোনাম
উজিরপুরে মন্দিরের সম্পত্তি ও বাড়ি দখলের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মেহেন্দিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঝালকাঠিতে শিশুদের খাদ্য তৈরির কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা তালতলীতে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ বরিশালে অধ্যক্ষের সঙ্গে শিক্ষার্থীদের অসদাচরণের অভিযোগ সম্পত্তির জন্য বাবার জানাজা আটকে দিল মেয়ে, মরদেহ পড়ে আছে উঠানে উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স উজিরপুরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
বাকেরগঞ্জে পুলিশের উপস্থিতিতে গ্রেপ্তারকৃত আসামীর উপর হামলা

বাকেরগঞ্জে পুলিশের উপস্থিতিতে গ্রেপ্তারকৃত আসামীর উপর হামলা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬

বরিশালের বাকেরগঞ্জে পুলিশের উপস্থিতিতে গ্রেপ্তারকৃত আসামী লায়ন নিলয় পারভেজের উপর বিক্ষুব্ধ জনতা হামলা করেছে।

শনিবার রাত সাড়ে ৮টার সময় বাকেরগঞ্জ থানার ভিতর এ ঘটনা ঘটেছে।

সূত্রে জানা যায়, উপজেলার নিয়ামতি ইউনিয়নের হযরত আলীর পুত্র লায়ন নিলয় পারভেজ ধারাবাহিকভাবে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংসদ সদস্য আবুল হোসেন খানকে কটুক্তি করে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করে।

 

এ ঘটনায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক মৃধা বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী লায়ন নিলয় পারভেজকে শনিবার দুপুরে বাকেরগঞ্জ থানা পুলিশ ঢাকা ভাটার থানা এলাকা থেকে গ্রেফতার করে। একইদিন আসামি নিলয় পারভেজকে ঢাকা থেকে একটি সাদা মাইক্রোবাসে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসলে রাত ৮টার দিকে তাকে মাইক্রোবাস থেকে নামানোর সময় বিক্ষুপ্ত জনতা তার উপর হামলা করে। হামলাকারীরা নিলয় পারভেজের গায়ে ডিম ছুরে মারে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আসামীকে থানা গারদে প্রেরণ করেন।

থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, আদালতের নির্দেশে থানায় এজাহারকৃত একটি মামলায় নিলয়কে গ্রেফতার করা হয়েছে। তবে তাকে থানায় নিয়ে আসলে বিক্ষুব্ধ কিছু লোক তাকে লাঞ্চিত করার হামলার চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নিরাপত্তা হেফাজতে নিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost