, , ,
শিরোনাম
পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পাবনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ভাড়া বাসায় মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার
বরগুনায় ডাকাতের গুলিতে বাড়ির মালিক গুলিবিদ্ধ, আটক ৩

বরগুনায় ডাকাতের গুলিতে বাড়ির মালিক গুলিবিদ্ধ, আটক ৩

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬

বরগুনার বেতাগীতে ডাকাতে গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) দিনগত রাত ২ টার দিকে বেতাগী উপজেলার কিসমত করুনা নামক এলাকার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম মো. রিমন। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের—ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, শুক্রবার দিনগত রাত ২টার দিকে বেতাগীর বাসিন্দা রিমনের বাড়িতে হানা দেয় ডাকাত দেলের সদস্যরা। এ সময় ডাকাত সদস্যরা ঘরের দরজার নিচ থেকে গুলি ছুড়লে বাড়ির মালিক রিমনের পায়ে গুলিবিদ্ধ হয়। পরে চার থেকে পাঁচ জন ডাকাত ঘরে ঢুকে রিমনের মায়ের গলায় থাকা একটি স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে রিমনকে উদ্ধার করে বরিশাল শের—ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost