বুধবার, ২০ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
বরিশালের হিজলা থানার এসআই (নিরস্ত্র) আবুল বাশারের নেতৃত্বে ঢাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি সৌরভ হোসেন খা (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিম রেখা (১৬) কে ঢাকা নিয়ে যায় অভিযুক্ত সৌরভ। পরে বরিশাল-ঢাকা নৌপথে চলাচলকারী একটি লঞ্চে তাকে ধর্ষণ করে ঢাকায় রেখে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
পরবর্তীতে ভিকটিম ঢাকায় থেকে ফিরে এলে তার মা মাকসুদা বেগম বাদী হয়ে হিজলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩ ও সর্বশেষ ২০২৫) এর ৭/৯(খ) ধারায় মামলা দায়ের করেন।
মামলার বিবরণ অনুযায়ী, হিজলা থানার মামলা নং-০২, তারিখ-০৪/০৫/২০২৬। এজাহারভুক্ত আসামি সৌরভ হোসেন খা (২০), পিতা- হানিফ খা, সাং- পশ্চিম গঙ্গাপুর, থানা- হিজলা, জেলা- বরিশাল।
মামলার তদন্তের অংশ হিসেবে গত ১৮ মে ২০২৬ রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে ডিএমপির লালবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর মঙ্গলবার (১৯ মে) অভিযুক্ত সৌরভকে বরিশাল দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।