বুধবার, ২০ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রেণিকক্ষ দখল করে শিক্ষক-শিক্ষিকার বসবাস ভাণ্ডারিয়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ সমাবেশ তালিকায় নাম তবুও বকনা বাছুর পাননি জেলেরা ভাণ্ডারিয়ায় মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান ইয়াবাসহ আটক দুই ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান ঢাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি সৌরভ গ্রেপ্তার ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান ইয়াবাসহ আটক দুই

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান ইয়াবাসহ আটক দুই

বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইছাকাঠী এলাকার তেতুলতলা অমৃত কার্টুন ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন—  মোঃ জলিল হাওলাদার এর ছেলে রাজু হাওলাদার,  এবং মৃত আবদুল বারেক হাওলাদার এর ছেলে, মোঃ সুমন হাওলাদার (৪৩)।

তারা উভয়েই বরিশাল সিটি করপোরেশনের কোতোয়ালি থানাধীন দক্ষিণ আলেকান্দা আমতলা এলাকার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে অংশ নেন এয়ারপোর্ট থানার এসআই আকতার হোসেন, এএসআই সুমন মিয়া ও এএসআই সুজন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost