সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম
হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নলছিটিতে যুবককে কুপিয়ে হত্যা পুকুর থেকে লাশ উদ্ধার উজিরপুরে ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সহায়তা, শিশুদের উপহার বিতরণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন—এমপি সান্টু কাজিরহাট দফাদারহাট খাঁজনা মুক্ত করতে ৬ লক্ষ টাকা পরিশোধ ছয় বছরের শিশুকে যৌণ হয়রানি, বখাটেকে গণপিটুনি বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের সাথে রোগীর স্বজনদের হাতাহাতি, কর্মবিরতি বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক আগৈলঝাড়ায় যৌথ মধ্যরাতের অভিযানে অবৈধ রেণু পোনা জব্দ মঠবাড়িয়ায় পৃথক নৃশংসতা,  ব্যবসায়ীসহ দুজনকে কুপিয়ে হত্যা রামিসা হত্যাসহ  দেশব্যাপী শিশু নির্যাতনের  প্রতিবাদে বরিশালে খেলাঘরের ‘শিশু বন্ধন’ অনুষ্ঠিত
৫-৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫-৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বলেছেন, ‘৫ থেকে ৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে।’

রোববার (২৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসার ঘটনায় আজই চার্জশিট দাখিল হবে। ৫ থেকে ৭ সাত দিনের মধ্যেই বিচার সম্পন্ন হবে এবং আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নির্যাতন এবং ধর্ষণের ঘটনা সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে। এসব ক্ষেত্রে দ্রুত আসামিদের যাতে গ্রেফতার করা যায়, সেই চেষ্টা করে যাচ্ছে সরকার। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

ঢাকায় প্রায় ৮০ হাজার মাদকের মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, অফলাইন ও অনলাইনসহ সব ধরনের জুয়া, বেটিং রোধে আইন করছে সরকার। এ সংক্রান্ত ১৮৬৭ সালের আইনের সংস্কার করা হবে। আগামী সংসদেই আইনটি উত্থাপিত হবে।

তিনি বলেন, আমরা চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোন। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত তাকে ফেরত দেবে, এটাই সরকারের প্রত্যাশা।

এ সময় গণমাধ্যমের স্বাধীনতা থাকা দরকার বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তবে, সামাজিক মাধ্যমে যেসব অসামাজিক কার্যকলাপ হয়, সেই ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা থাকা উচিত বলে মনে করেন মন্ত্রী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost