, , ,
শিরোনাম
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না বোনের মৃত্যুর তিন বছর পর সড়কে প্রাণ হারালেন আশরাফুল হিজলায় গোসলে নেমে পানিতে ডুবে অটোচালকের মৃত্যু কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা বরিশালে কাজির হাট ফেক আইডি-পেইজের দৌরাত্ম্য, হয়রানির শিকার সাংবাদিক ও রাজনীতি মতিঝিল থেকে ব্যাংকের বাস চুরি, উদ্ধার নারায়ণগঞ্জে সৌদিতে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবি, বরিশালে মামলা ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন বরিশাল বোর্ডে এইচএসসি পুনঃনিরীক্ষণে ৫২০ জনের জিপিএ পরিবর্তন ঘুমন্ত পরিবারের ওপর বুলডোজার হামলা, কুপিয়ে জখম ও টাকা লুটের অভিযোগ
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গোপালগঞ্জে সম্প্রতি চালানো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আন্দোলন ও সহিংসতার প্রসঙ্গ টেনে সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, যেটাকে কম গুরুত্ব দেওয়া দেওয়া দরকার সেটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া দেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমের বাইরে থাকা বিভিন্ন গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি দাবি করেন।

দেশে একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার (বিএনপি) রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, পৃথিবীর ইতিহাসে দেশ থেকে পালিয়ে যাওয়া একটা রাষ্ট্রপ্রধান ফেরার ইতিহাস নেই এবং তিনি (শেখ হাসিনা) আসবেন না, আপনাদেরকে এটা বুঝতে হবে। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের স্পেশাল স্ট্র্যাটেজি আছে বলেও মন্তব্য করেছেন তিনি।

 

এসময় তিনি আরও বলেন, আমাদের সহনশীলতাকে আপনারা দুর্বলতা মনে করবেন না।

শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা এবং এ জন্য বিমান চাওয়ার বিষয়টিকে ভিত্তিহীন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসব প্রস্তাব সম্ভব না, করেও কোনো লাভ নেই।

এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছারসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost