, , ,
শিরোনাম
বরিশালে অবৈধ মাটি উত্তোলন: বার্জ-এক্সক্যাভেটরসহ ৬ জন আটক, জরিমানা ১ লাখ টাকা সমকামিতার অভিযোগ ওঠা সেই ছাত্রদল নেতা বহিষ্কার কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী বাউফলে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিককে খুঁজছে পুলিশ সিমেন্টবাহী অটোরিকশার ধাক্কায় সন্তানের সামনেই মায়ের করুণ মৃত্যু কাউখালীতে আইনশৃঙ্খলা ও বাল্যবিবাহ নিরোধ সভা অনুষ্ঠিত: সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার বরগুনায় অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার পোশাকের আড়ালে চাকরির নামে প্রতারণা বরিশালে ভুয়া সেনা ক্যাপ্টেনের জালে নিঃস্ব দুই নারী বাবুর্চি বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
বরগুনায় জেলেদের জালে উঠা অজানা যন্ত্রে আতঙ্ক

বরগুনায় জেলেদের জালে উঠা অজানা যন্ত্রে আতঙ্ক

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ০১ জুন, ২০২৬

বরগুনার পাথরঘাটা উপজেলায় জেলেদের জালে একটি অজানা যন্ত্র পাওয়া গেছে।

রোববার বিকালে উপজেলার বলেশ্বর নদীর মোহনায় মিরাজ মিয়ার মালিকানাধীন একটি ট্রলারের জালে যন্ত্রটি আটকা পড়ে।

সোমবার ঘটনাস্থলে গিয়ে যন্ত্রটি উদ্ধার করে থানায় নেওয়া হয় বলে জানিয়েছেন পাথরঘাটা থানার এএসআই মো. এনামুল।প্রত্যক্ষদর্শী জেলে মিরাজ হাওলাদার বলেন, লাল ও হলুদ রঙের এই যন্ত্রটি দেখতে ড্রোনের মত। সাগরে মাছ ধরার সময় এটি জালে আটকা পড়ে। পরে তারা এটি তীরে নিয়ে আসেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে খবর দেন।

তিনি বলেন, পরে যন্ত্রটি খুলে ভেতরে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ, সেন্সর ও অ্যান্টেনার মত অংশ দেখা যায়।

এএসআই এনামুল বলেন, “যন্ত্রটি পাওয়ার পর জেলেরা আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেয়। পরে এটি উদ্ধার করে থানায় আনা হয়। এর ভেতরে বিভিন্ন ইলেকট্রনিক অংশ রয়েছে।”

তিনি বলেন, পরীক্ষার পর জানা যাবে এটি আসলে কী ধরনের যন্ত্র এবং কোথা থেকে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost