শনিবার, ০৬ Jun ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনা সদরে বজ্রপাতে মো. মহিউদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক ১১ টার দিকে বরগুনা—পূরাকাটা মূল সড়কের পাশে মস্তুরটোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মহিউদ্দিন বরগুনা সদর উপজেলার দক্ষিণ ইটবাড়িয়া ইউনিয়নের কদমতলা বাজার এলাকার বাসিন্দা। তিনি মো. সেকান্দর হাংয়ের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের কৃষিজমির সীমানা ঠিক করার কাজ করছিলেন মহিউদ্দিন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয় এবং তিনি বজ্রাঘাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতের আঘাতে তার শরীরের কিছু অংশ আংশিক দগ্ধ হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost