, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে পরকীয়ার অভিযোগে নারী—পুরুষকে আটক, এলাকায় চাঞ্চল্য হিজলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার জুলাই যোদ্ধার তালিকায় ‘ভুয়া নাম’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের পা ভাঙার অভিযোগ চরফ্যাশনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা গরু-ছাগলের খোঁয়াড়, অনুপস্থিত দুই শিক্ষককে নোটিশ ডাকাতবিরোধী অভিযানে এবার পুলিশের বিরুদ্ধেই মামলা, আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল যুবলীগ নেত্রীকে বাসায় ডাকা সেই ওসি প্রত্যাহার গরুর নলি কিনে বাড়ি গিয়ে দেখেন ভেতরে এক্সট্রা চর্বি দিয়ে ভরা, মাংস নিয়ে আদালতে নারী প্রেমের টানে ভারত থেকে বরিশালে তরুণ, ১৭ বছরের কিশোরীকে বিয়ের দাবি
মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বরিশালের মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে আবু সায়েম নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুলাদী থানাধীন বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবু সায়েম মুলাদী উপজেলার খালাসীর চর এলাকার বাসিন্দা। তিনি মো. ইস্কান্দার আলীর ছেলে এবং মুলাদী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

থানা সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost