মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

কাগাসুরা গ্রামে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

কাগাসুরা গ্রামে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

বরিশাল সদর উপজেলার ৩ নম্বর চরবাড়িয়া ইউনিয়নের কাগাসুরা গ্রামে রিয়াজ বয়াতি ওরফে ‘গাঁজা রিয়াজ’-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী চক্রের মদদে তিনি এলাকায় মাদকের বিস্তার ঘটিয়ে আসছেন, যা তরুণ সমাজের জন্য উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে।

অভিযোগে জানা যায়, কাগাসুরা গ্রামের বাসিন্দা সেকান বয়াতির ছেলে রিয়াজ বয়াতি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয়দের ভাষ্য, তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে এলাকার কিশোর ও তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

এলাকাবাসীর প্রশ্ন, দীর্ঘদিন ধরে এমন অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী প্রকাশ্যে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং বিষয়টি দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা কাকাসুরা গ্রামকে মাদকমুক্ত ঘোষণা এবং অভিযুক্ত রিয়াজ বয়াতি ও তার কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে রিয়াজের প্রকাশ্যে মাদক বিক্রির বিষয়ে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত ইনচার্জ সনজিত চন্দ্র নাথ বলেন ভিডিও তে দেখেছি খুব দ্রুত আইনের আওয়াতায় নিয়ে আসব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost