
দোয়েল পাখি—১ লঞ্চে এক যাত্রীর স্বর্ণালংকার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ জিনিসপত্রসহ ব্যাগ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় লঞ্চের সিসিটিভি ফুটেজে দেখা এক ব্যক্তিকে শনাক্ত করতে সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী।
জানা গেছে, গত ২৪ নভেম্বর ইলিশা লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে দোয়েল পাখি—১ লঞ্চে যাত্রা করেন ওই ব্যক্তি। যাত্রাপথে আনুমানিক দুপুর ১টার দিকে লঞ্চের সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ওই যাত্রীর ব্যাগ নিয়ে যেতে দেখা যায় বলে দাবি করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগীর দাবি, চুরি হওয়া ব্যাগের মধ্যে স্বর্ণালংকার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। ঘটনার পর তিনি সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছেন।
ভুক্তভোগী জানান, সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিকে কেউ চিনে থাকলে কিংবা তার পরিচয় ও অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী। একই সঙ্গে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।