
পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেল্টারের (কোডেক) এর আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এবারের প্রতিপাদ্য বিষয় “জলবায়ু ঝুঁকিতে থাকা নারীর প্রতি সহিংসতা মানবাধিকারের চরম অবমাননা, নারীর অধিকার, সমতা ও মর্যাদা সুরক্ষিত করুন ”
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আতাউর রাব্বি। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নেসা সুমি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মো: মজিবর রহমান,সাংবাদিক মো: মনির আকন , এনগেজ(ঊঘএঅএঊ) প্রকল্পের এরিয়া অফিসার প্রশান্ত চক্রবর্তী, মাঠ সহায়ক মো: আশরাফ উদ্দিন মামুন ও স্বর্ণালী রায় সহ এনগেজ প্রকল্পের মাঠ পর্যায়ের নারী কর্মীরা।