বুধবার, ১০ Jun ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব আগৈলঝাড়ায় নারীর পায়ের রগ কাটার অভিযোগ ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে ঝালকাঠি এলজিইডিতে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ঠিকাদারের অনিয়ম চিহ্নিত হওয়ায় পিআইওর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেহেন্দিগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান শুরু মঠবাড়িয়ায় আইনজীবীদের আদালত বর্জন, ইউএনওর দাবি উদ্দেশ্য প্রণোদিত হয়রানি বরিশাল নগরীর কেডিসি বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় পুলিশ সদস্য আটক মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর
খরচ ছাড়াই বিটিভিতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ: তথ্যমন্ত্রী

খরচ ছাড়াই বিটিভিতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ: তথ্যমন্ত্রী

ফুটবল বিশ্বকাপ নিয়ে দারুণ সুখবর দিয়েছে বাংলাদেশ সরকার। দেশের মানুষ এবার ঘরে বসেই উপভোগ করতে পারবেন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের রোমাঞ্চ। সরকার বিটিভির মাধ্যমে বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করেছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে।

মন্ত্রী আজ এক বার্তায় বলেন, এ বিষয়ে শিগগিরই গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানানো হবে। তিনি উল্লেখ করেন, ‘অত্যন্ত আনন্দের সাথে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্যান্য অংশীদারদের সঙ্গে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে।’

বর্তমানে চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে চীনে অবস্থানরত মন্ত্রী এই সফলতার পেছনে অবদান রাখা গণমাধ্যম প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি সকল গণমাধ্যম প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়ের জড়িত কর্মকর্তাদের ধন্যবাদ জানাতে চাই।’

মন্ত্রী আরও জানান, ‘এই অর্জন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঠিক দিকনির্দেশনায়। তিনি আশা প্রকাশ করেন যে, জনগণের অর্থ ব্যয় না করেই বিশ্বকাপের সবগুলো ম্যাচ সম্প্রচার করা সম্ভব হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost