শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
কাউখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত শিশুদের মিড-ডে মিলের খাবার প্রধান শিক্ষিকার ব্যাগে বরিশালে ড্রেন নির্মাণ কাজে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু মুলাদীতে হামলায় আহত যুবকের মৃত্যু মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ ভাণ্ডারিয়ায় গ্রাহকের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা কৃষি ব্যাংকের গার্ড, ওজোপাডিকোর ৪ সদস্য তদন্ত কমিটি গঠন আদালতে প্রক্সি দিতে এসে নারী আটক, পালালেন আইনজীবীরা কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নলছিটিতে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শিশুদের মিড-ডে মিলের খাবার প্রধান শিক্ষিকার ব্যাগে

শিশুদের মিড-ডে মিলের খাবার প্রধান শিক্ষিকার ব্যাগে

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের ১০ নম্বর রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টির বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ‘মিড-ডে মিল’ এর খাবার আত্মসাতের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বিদ্যালয় ছুটির পর স্থানীয় এলাকাবাসী সন্দেহবশত প্রধান শিক্ষিকার ব্যাগ তল্লাশি করলে সেখান থেকে ২৪টি ডিম ও ২২ পিস রুটি উদ্ধার করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের দাবি, প্রধান শিক্ষিকা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত মিড-ডে মিলের খাবার নিয়মিতভাবে শিক্ষার্থীদের না দিয়ে নিজের বাসায় নিয়ে যেতেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর স্থানীয়রা তাকে আটকে ব্যাগ দেখাতে বাধ্য করলে এ ঘটনা সামনে আসে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিভাবক ও স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, দরিদ্র ও কোমলমতি শিক্ষার্থীদের জন্য সরকারের বরাদ্দকৃত খাবার আত্মসাতের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এর সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।

তবে এ বিষয়ে প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost