মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

নরওয়ের কাছে পরাজয়ের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ব্রাজিল সমর্থক দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তারা হলেন— বিভাগের ব্রাজিল ফ্যান ক্লাবের সভাপতি কামরুল হাসান তুষার এবং সহসভাপতি মাশরুফা শারমীন এ্যানি । বর্তমানে দুজনই প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে খেলা শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শিউলিমালা হলের আবাসিক শিক্ষার্থী মাশরুফা শারমীন এ্যানি। রক্তচাপ কমে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর তিনি পরপর পাঁচবার বমি করেন। পরে সহপাঠীরা তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইনজেকশন ও স্যালাইনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

একই সময় অসুস্থ হয়ে পড়েন বিভাগের ব্রাজিল ফ্যান ক্লাবের সভাপতি কামরুল হাসান তুষারও। সহপাঠীদের দাবি, তিনি একাধিক ঘুমের ওষুধ সেবনের পর ছয়বার বমি করেন। পরে তাকেও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনিও মোটামুটি সুস্থ রয়েছেন। তবে তিনি কেন ঘুমের ওষুধ সেবন করেছিলেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।এ্যানির সহপাঠী মাসুম মিয়া বলেন, খেলা শেষ হওয়ার পর থেকেই এ্যানি খুব ভেঙে পড়েছিল। হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়।

পরে আমরা দুজনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসা শেষে এখন দুজনই আগের চেয়ে অনেকটা সুস্থ। উল্লেখ্য, বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২—১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরপর বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকদের মধ্যে হতাশার আবহ তৈরি হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost