বুধবার, ০৮ Jul ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

মেহেন্দীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারেক আজিজের পদ সাময়িক স্থগিত

মেহেন্দীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারেক আজিজের পদ সাময়িক স্থগিত

সাংগঠনিক শৃঙ্খলা, আদর্শ ও নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেহেন্দীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তারেক আজিজের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল জেলা শাখা।

মঙ্গলবার (৭ জুলাই) বরিশাল জেলা ছাত্রদলের কার্যালয় থেকে আহ্বায়ক মোঃ তৌফিকুল ইসলাম ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক নীতিমালার পরিপন্থী অসদাচরণ এবং শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় মেহেন্দীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তারেক আজিজের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংগঠনের সকল নেতা-কর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ তৌফিকুল ইসলাম ইমরান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost