, , ,
শিরোনাম
বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার পলাতক আসামি নাসিমা ঢাকায় গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪ মুলাদীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনির অভিযোগ বরিশাল নগরীতে মসজিদের সামনেই রেকটিফাইড স্পিরিটের মাদক ব্যবসা,তদন্তের আশ্বাস ডিএনসির কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী কাঞ্চন পার্কের পাশে ৬তলা বাণিজ্যিক ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন, অনুমোদন না পাওয়ার আগেই কাজের অভিযোগ শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র পটুয়াখালীতে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬

রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজধানীর মিরপুরে একটি কলেজের দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬—৭ জন আহত হয়েছেন। তারা টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন।

আজ মঙ্গলবার দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর (লাভ রোড–মন্দির রোড এলাকায়) ধসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ওই নারীর নাম নিহত নাছিমা বেগম। তিনি মিরপুর—২ জনতা হাউজিং এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন তাঁর স্বজনরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নিতে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই সীমানা প্রাচীরটি ভেঙে তাদের ওপর পড়ে। এতে ৫ থেকে ৭ জন চাপা পড়েন। তাদের মধ্যে নাছিমা বেগমের মুখে গুরুতর আঘাত ও একটি পা ভেঙে যায়। পরে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের জোনাল পুলিশ সুপার মোস্তাক সরকার বলেন, ‘আমি ঘটনাস্থলে রয়েছি। হতাহতের সঠিক সংখ্যা পরে জানানো হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost