, , ,
শিরোনাম
সড়কের পাশে ফেলে রাখা ব্যাগে কান্নার শব্দ, উদ্ধার সদ্যোজাত কন্যাশিশু ​উত্তাল সাগরে ট্রলারডুবি, পাথরঘাটার ৫ জেলের মরদেহ উদ্ধার এক বেসরকারি হাসপাতালে সিজারের পর ১০ প্রসূতির যক্ষ্মা শনাক্ত, তদন্তে কমিটি ববি’র ছাত্র অধিকার নেতাসহ ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ হাম উপসর্গে ৫ ও ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ চিরতরে চলে গেলেন আজন্ম কষ্ট ও দারিদ্র্যতার সাথে যুদ্ধ করা শতবর্ষী এক সংগ্রামী নাড়ী মায়া রানী দাস কাউখালীতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন এর কমিটি গঠন  মেহেন্দিগঞ্জ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার মেহেন্দিগঞ্জে ঘুমন্ত গৃহবধুর কান থেকে সোনার দুল ছিনিয়ে নিল চোর
র‌্যাব-১ সদর দপ্তরের ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা

র‌্যাব-১ সদর দপ্তরের ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ০১ আগস্ট, ২০২৬

গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের অংশ হিসেবে রাজধানীর উত্তরায় র‌্যাব—১ সদর দপ্তরে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল—১—এর বিচারকরা।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ওই স্থাপনা পরিদর্শন করে।

প্রতিনিধিদলে ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা এবং আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে অংশ নেন।

জানা গেছে, গুমসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই এই পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়। এর আগে গত ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল—১ র‌্যাব—১ সদর দপ্তরে অবস্থিত টিএফআই সেল পরিদর্শনের অনুমতি দেয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost