শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

শিরোনাম
পরিচ্ছন্ন শহর গড়তে ভাণ্ডারিয়া পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত গুপ্ত ট্যাগ দিয়ে লন্ডনে পালানোর ইতিহাস ঢাকতে চাইছেন: অ্যাড. হেলাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক আলী আজগর ইমন হামের উপসর্গে একদিনে আরও ১১ শিশুর মৃত্যু কাউখালীতে পুলিশের অভিযানে মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার বরিশালে শ্রমিক সোহেল হত্যার অভিযোগে আদালতে মামলার পর সংবাদ সম্মেলন কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কাজিরহাটে মিথ্যা মামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ চরমে উজিরপুরে খাল পুনঃখনন উদ্বোধন, লুঙ্গি—গামছায় জনতার মাঝে এমপি সান্টু তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা নুরুল হুদা ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম আদালতের নির্দেশ ও পুলিশের বাঁধা অমান্য করেই চলছে স্থাপনা নির্মান ৪৫ জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা লোডশেডিংয়ে বিপাকে হিজলার এস এস সি পরিক্ষার্থীরা চোখে আঘাত করে স্বর্নালংকার টাকা নিয়ে পালালো চোর
কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার সরকারি কেজি ইউনিয়ন বালক বিদ্যালয় মাঠে বালক ও বালিকাদের অংশগ্রহণে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির, প্রধান শিক্ষক আল মামুন খান, মোখলেছুর রহমান, শামসুন্নাহার, মোঃ মনিরুজ্জামান সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। যা মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
উদ্বোধনী খেলায় পারসাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল কচুয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে ট্রাইবেকারে ৪-৩ গোলে পরাজিত করে দিনের অন্য খেলায় কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল কচুয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে ১-০ গোলে পরাজিত করে। খেলা পরিচালনা করেন মোঃ রাজু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান তার বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের টুর্নামেন্ট শিশুদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তুলতে সহায়ক। উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন,এ ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শিশুদের সুস্থ বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com