শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শিরোনাম
লোডশেডিংয়ে বিপাকে হিজলার এস এস সি পরিক্ষার্থীরা চোখে আঘাত করে স্বর্নালংকার টাকা নিয়ে পালালো চোর সংরক্ষিত নারী আসনের প্রার্থী জেবার বিরুদ্ধে ইসিতে অভিযোগ কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা ভাণ্ডারিয়ায় ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থী ভাণ্ডারিয়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু চার জনকে গলাকেটে হত্যা মামলার দুই আসামির দুই দিনের রিমান্ড যোগদানের দ্বিতীয় দিনেই চমক দেখালেন ওসি গাজা গাছ সহ আটক মাদক ব্যবসায়ী মেহেন্দিগঞ্জে মৎস্য অভয়াশ্রম অভিযানে হামলা, আহত ৩ বিএনপির নাম ভাংগিয়ে লিজের পুকুরের মাছ লুটের চেষ্টা,চাষিদের উপর হামলা এমবিবিএস ডিগ্রি ছাড়াই ২০ বছর ধরে চোখের চিকিৎসা থানায় ডিউটি অফিসারকে ম্যাডাম বলায় যুবক আটক বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে এনে হত্যার অভিযোগ উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার চাচার হাতুড়িপেটায় ভেঙেছে হাত, শ্রুতিলেখকে পরীক্ষা দিচ্ছেন বিথী বরিশাল বিশ্ববিদ্যালয়: কর্মবিরতির পর এবার কমপ্লিট শাটডাউন ফুয়েল কার্ডের ছবি অমিল থাকায় গ্যারেজ কর্মচারীকে ইউএনওর থাপ্পড় বরিশালের দুই বাস টার্মিনাল ইজারার নামে সড়ক থেকে কোটি টাকার চাঁদাবাজি পেট্রোল সংকট নিরসনে ইউএনওর উদ্যোগ,স্বস্তিতে এলাকাবাসী বরিশালে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্‌যাপন
লোডশেডিংয়ে বিপাকে হিজলার এস এস সি পরিক্ষার্থীরা

লোডশেডিংয়ে বিপাকে হিজলার এস এস সি পরিক্ষার্থীরা

প্রতিবেদক : রাসেল মোল্লা

বরিশালের হিজলা উপজেলায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি ব্যাহত হচ্ছে। পরীক্ষা চলাকালীন সময়ে এমন পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়ছে উদ্বেগ।

বিশেষ করে সন্ধ্যা ও রাতের দীর্ঘ লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করতে পারছে না। অনেকেই বাধ্য হয়ে মোমবাতি,হারিকেন বা চার্জ লাইটের আলোতে পড়াশোনা করছে, যা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে।

শিক্ষার্থীরা জানায়, দিনের তুলনায় রাতই তাদের পড়াশোনার প্রধান সময়। কিন্তু ওই সময়েই বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় পড়ার ধারাবাহিকতা নষ্ট হচ্ছে। এতে পরীক্ষার প্রস্তুতিতে পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অভিভাবকরা জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে সন্তানদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে এবং তাদের মানসিক চাপ বাড়ছে। আসন্ন পরীক্ষার ফলাফল নিয়েও শঙ্কা প্রকাশ করেন তারা।

এ পরিস্থিতিতে স্থানীয় সচেতন মহল দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com