বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম
হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ১৬ বছর পর কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে আগৈলঝাড়ায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার খালের পাড়ে পড়ে নৌ অ্যাম্বুলেন্স ‘স্বপ্নযাত্রা’, চালু হয়নি একদিনও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ  মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন বরিশাল কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু ইয়াবা নগদ টাকা সহ পুলিশের খাঁচায় আটক হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬ বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
স্বামী ও দুই ছেলে কারাগারে, ঘরে গৃহবধূর ঝুলন্ত লাশ

স্বামী ও দুই ছেলে কারাগারে, ঘরে গৃহবধূর ঝুলন্ত লাশ

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

বরিশালের মুলাদীতে রেশমা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী ও দুই ছেলে প্রায় ৩ মাস ধরে কারাগারে রয়েছেন।

রোববার সকাল ৮টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ব্যাপারী বাড়ি থেকে রেশমা বেগমের লাশ উদ্ধার করা হয়।

রেশমা বেগম (৪৫) ওই গ্রামের আব্দুল লতিফ ব্যাপারীর স্ত্রী। আব্দুল লতিফ ব্যাপারী এবং তার দুই ছেলে সুমন ও সুজন প্রায় ৩ মাস ধরে কারাগারে রয়েছেন বলে জানান সফিপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আলী আহম্মদ সোহাগ।

পুলিশ জানায়, শনিবার রাতে ছোট দুই সন্তান নিয়ে রেশমা বেগম ঘুমিয়ে ছিলেন। রোববার সকালে তিনি বাইরে বের না হওয়ায় স্থানীয় এক নারী তাকে ডাকতে যান। ওই সময় তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে ডাকচিৎকার দেন। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলী আহম্মদ সোহাগ বলেন, বোয়ালিয়া গ্রামের শিক্ষক জাকির হোসেন হত্যা মামলায় আব্দুল লতিফ ব্যাপারী ও তার দুই ছেলেকে আসামি করা হয়। প্রায় ৩ মাস আগে তারা গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। উপার্জনকারী স্বামী ও দুই সন্তান কারাগারে থাকায় রেশমা বেগম বিষন্নতায় ভুগছিলেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, ঘরের দরজা খোলা অবস্থায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে এবং রোববার বিকালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুর কারণ বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com