শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনাম
পরিচ্ছন্ন শহর গড়তে ভাণ্ডারিয়া পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত গুপ্ত ট্যাগ দিয়ে লন্ডনে পালানোর ইতিহাস ঢাকতে চাইছেন: অ্যাড. হেলাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক আলী আজগর ইমন হামের উপসর্গে একদিনে আরও ১১ শিশুর মৃত্যু কাউখালীতে পুলিশের অভিযানে মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার বরিশালে শ্রমিক সোহেল হত্যার অভিযোগে আদালতে মামলার পর সংবাদ সম্মেলন কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কাজিরহাটে মিথ্যা মামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ চরমে উজিরপুরে খাল পুনঃখনন উদ্বোধন, লুঙ্গি—গামছায় জনতার মাঝে এমপি সান্টু তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা নুরুল হুদা ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম আদালতের নির্দেশ ও পুলিশের বাঁধা অমান্য করেই চলছে স্থাপনা নির্মান ৪৫ জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা লোডশেডিংয়ে বিপাকে হিজলার এস এস সি পরিক্ষার্থীরা চোখে আঘাত করে স্বর্নালংকার টাকা নিয়ে পালালো চোর
বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার

বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার

প্রতিবেদক : এস. এম. শাহ আলম

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— আবুল কাশেম মাঝি ছেলে মোঃ নাসির উদ্দিন মাঝি,মোঃ ইব্রাহিম বিশ্বাস ছেলে মোঃ মিরাজ বিশ্বাস (৩০), আব্দুল কাদের মাঝি ছেলে মোঃ আল আমিন মাঝি (২৫), সবাই মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের পূর্বহর্নি গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ থানার নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিন উদ্দিনের নেতৃত্বে একটি দল উলানিয়া ইউনিয়নের পূর্বহর্নি গ্রামে অভিযান চালায়। এসময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে ওসি মমিন উদ্দিন নিজেই গাড়ি থেকে নেমে তাদের ধাওয়া করে আটক করেন।

এসময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ মমিন উদ্দিন জানান, যোগদানের দুই দিনের মধ্যেই তার নেতৃত্বে ৪ জন মাদক মামলার আসামি গ্রেপ্তার হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের ভাষ্য, নতুন ওসি যোগদানের পর থেকেই এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com