শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনাম
পরিচ্ছন্ন শহর গড়তে ভাণ্ডারিয়া পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত গুপ্ত ট্যাগ দিয়ে লন্ডনে পালানোর ইতিহাস ঢাকতে চাইছেন: অ্যাড. হেলাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক আলী আজগর ইমন হামের উপসর্গে একদিনে আরও ১১ শিশুর মৃত্যু কাউখালীতে পুলিশের অভিযানে মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার বরিশালে শ্রমিক সোহেল হত্যার অভিযোগে আদালতে মামলার পর সংবাদ সম্মেলন কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কাজিরহাটে মিথ্যা মামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ চরমে উজিরপুরে খাল পুনঃখনন উদ্বোধন, লুঙ্গি—গামছায় জনতার মাঝে এমপি সান্টু তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা নুরুল হুদা ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম আদালতের নির্দেশ ও পুলিশের বাঁধা অমান্য করেই চলছে স্থাপনা নির্মান ৪৫ জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা লোডশেডিংয়ে বিপাকে হিজলার এস এস সি পরিক্ষার্থীরা চোখে আঘাত করে স্বর্নালংকার টাকা নিয়ে পালালো চোর
কাউখালীতে পুলিশের অভিযানে মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

কাউখালীতে পুলিশের অভিযানে মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই রাশেদুল ইসলাম ও এসআই দীপক বালার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন উপজেলার উজিয়ালখান গ্রামের আতিয়ার রহমানের ছেলে শহীদুল ইসলাম (৪৮) ও কাউখালী কলেজ মোড়ের অস্থায়ী বাসিন্দা আব্দুস সালাম হাওলাদারের ছেলে বেল্লাল হোসেন (৩৪)কে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে অবৈধ (২০ গ্রাম গাঁজা) মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসা হয়।
কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন,মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এবং দুইজনকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের দুপুরে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com