, , ,
শিরোনাম
বাড়ল মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী পিরোজপুরের অফিসার্স ক্লাবের আয়োজনে পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকীকে বিদায়ী সংবর্ধনা কাউখালীতে প্রসপেক্টাসে শেখ হাসিনা ও মুজিবের প্রশংসার জেরে অধ্যক্ষসহ শিক্ষক অবরুদ্ধ, পুলিশের জিম্মায় হস্তান্তর বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার পলাতক আসামি নাসিমা ঢাকায় গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪ মুলাদীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনির অভিযোগ বরিশাল নগরীতে মসজিদের সামনেই রেকটিফাইড স্পিরিটের মাদক ব্যবসা,তদন্তের আশ্বাস ডিএনসির কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী কাঞ্চন পার্কের পাশে ৬তলা বাণিজ্যিক ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন, অনুমোদন না পাওয়ার আগেই কাজের অভিযোগ
বামনায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের নতুন আহ্বায়ক কমিটি গঠন

বামনায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের নতুন আহ্বায়ক কমিটি গঠন

Reporter
প্রতিবেদক : নাসির মোল্লা
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বরগুনার বামনা উপজেলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এবং পূজা উদযাপন ফ্রন্টের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট ২০২৬) উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটির সভাপতি অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে পৃথক দুটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, বরগুনা জেলা শাখার সভাপতি মিলটন গয়ালী।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, বামনা উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার এবং সদস্য সচিব হিসেবে বাবুল চন্দ্র বেপারী নির্বাচিত হন।

অন্যদিকে, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন শিক্ষক সমীর রঞ্জন দাশ এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন কমল বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে মিলটন গয়ালী নবনির্বাচিত নেতৃবৃন্দকে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য এবং সংগঠনের সার্বিক উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় উপজেলার হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost