, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জের যুবকের ঝু/\ল/ন্ত ম/র/দেহ উদ্ধার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না-ওসিকে চিফ হুইপ মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ পিরোজপুর জেলা হাসপাতালে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মুলাদীতে সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর
মেসির সঙ্গে সেই আলিঙ্গনের রহস্য জানালেন ইয়ামাল

মেসির সঙ্গে সেই আলিঙ্গনের রহস্য জানালেন ইয়ামাল

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

২০২৬ বিশ্বকাপ ফাইনাল শেষে লিওনেল মেসিকে খুঁজে নেন লামিন ইয়ামাল। স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দের মাঝেও আর্জেন্টাইন কিংবদন্তিকে জড়িয়ে ধরেন বার্সেলোনার তরুণ তারকা। সেই আলিঙ্গনের পর থেকেই মুহূর্তটি ফুটবলপ্রেমীদের আলোচনায় ছিল। এবার ইয়ামাল জানালেন, মেসিকে জড়িয়ে ধরে ঠিক কী বলেছিলেন তিনি।

দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘ফুটবলের জন্য আপনি যা কিছু দিয়েছেন, তার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানিয়েছি।’ মেসির প্রতি নিজের শ্রদ্ধা জানাতেই তিনি সেই মুহূর্তে তাঁর কাছে গিয়েছিলেন।

ইয়ামাল আরও জানান, বিশ্বকাপ ফাইনালের মতো বড় মঞ্চে ক্যামেরাবন্দী হতে মেসির কাছে যাননি তিনি, ‘ছবির জন্য সুন্দর দেখাতে আমি কিছু করি না। এটা ভেতর থেকে এসেছিল।’

স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের পর ইয়ামালের সেই আলিঙ্গন আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। কারণ তাঁর সঙ্গে মেসির সম্পর্কে জড়িয়ে আছে বহু বছরের পুরোনো একটি ছবি। সেখানে শিশু ইয়ামালকে গোসল করাতে দেখা যায় মেসিকে। সেই ছবি ২০০৮ সালে ইউনিসেফের একটি ক্যালেন্ডারের জন্য তোলা হয়েছিল।

তবে ছোটবেলার সেই ছবিটি প্রকাশ্যে আসুক, শুরুতে তা চাননি ইয়ামাল। তাঁর বাবা একবার ছবিটি ফেসবুকে পোস্ট করলে তিনি সেটি সরিয়ে নিতে বলেছিলেন। কারণ তখন থেকেই মেসির সঙ্গে তাঁর তুলনা শুরু হওয়ার আশঙ্কা ছিল।

এ বিষয়ে ইয়ামাল বলেন, ‘কারণ আমি তাঁকে সেটা করতে নিষেধ করেছিলাম। তিনি একবার ফেসবুকে ছবিটি পোস্ট করেছিলেন এবং আমি তাঁকে সেটা সরিয়ে নিতে বলেছিলাম। তুলনা করা খুব সহজ ছিল, সবাই শুধু সেটাই নিয়ে কথা বলত। আমি লামিনে হতে চেয়েছিলাম, মেসি হতে চাইনি। আমি শুধু নিজের সামর্থ্যের সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে চেয়েছিলাম। আমি তাঁকে অপেক্ষা করতে বলেছিলাম। যখন আমি লামিনে হয়ে উঠব, তখন যা খুশি করতে পারো।’

মেসির সঙ্গে তুলনা এড়িয়ে নিজের পরিচয় তৈরি করতে চেয়েছিলেন ইয়ামাল। এখন অবশ্য তিনি নিজের সামর্থ্যে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকা। ২০২৬ বিশ্বকাপে স্পেনকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost