, , ,
শিরোনাম
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না-ওসিকে চিফ হুইপ মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ পিরোজপুর জেলা হাসপাতালে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মুলাদীতে সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর পটুয়াখালীতে টিফিনের রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন

কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে মাদক ছেড়ে মাঠে চলো এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী ৮ দলীয় হাডুডু টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব বেতকা প্রগতি যুব সংঘের আয়োজনে, বেতকা মাহমুদিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। দিনভর টানটান উত্তেজনাপূর্ণ খেলা শেষে বিকেলে অনুষ্ঠিত চূড়ান্ত (ফাইনাল) খেলায় বান্নাকান্দা দলকে হারিয়ে ভরতকাঠি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ বান্নাকান্দা দলকে ৩০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, বিএনপি নেতা সায়েম তালুকদার, গিয়াস উদ্দিন অলি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, সমাজসেবক ওসমান গনি, কাজী আবদুল্লাহ আল মামুন এবং স্থানীয় প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ বলেন,যুবসমাজকে মাদকের ভয়াবহ গ্রাস ও অলসতা থেকে ফিরিয়ে এনে খেলার মাঠে যুক্ত করতেই পূর্ব বেতকা প্রগতি যুব সংঘের এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। আমাদের দেশীয় ঐতিহ্যবাহী খেলা হাডুডু আজ বিলুপ্তির পথে, তা পুনরুজ্জীবিত করার এই প্রয়াস সত্যি সুন্দর। মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের ইতিবাচক চিন্তা ও শারীরিক বিকাশে এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost