, , ,
শিরোনাম
ময়লা ফেলার ডাস্টবিনই এখন ময়লার ভাগাড় মসজিদ থেকে তুলে নিয়ে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গোডাউনসহ ৮ দোকান পুড়ে ছাই এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও সেমিতে ভারত-বাংলাদেশ ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক কানের দুল নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাকে মারধর, গর্ভের শিশু মৃত্যুর অভিযোগ কাঠালিয়ায় জমি নিয়ে দুই পক্ষের বিরোধ, আদালতের আশ্রয় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগে দুই ব্যক্তি আটক উজিরপুরে বাবার পরকীয়ার অভিযোগে বিধবার ওপর ছেলের হামলা ভাণ্ডারিয়ার গৌরীপুর মোসলেম মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়: ইউএনও’র আকস্মিক পরিদর্শনে অনিয়মের চিত্র
এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও সেমিতে ভারত-বাংলাদেশ

এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও সেমিতে ভারত-বাংলাদেশ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

সপ্তাহখানেক আগেই নারী এশিয়া কাপে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ৪২ রানের সেই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল নিগার সুলতানা জ্যোতির দলকে। এবার এশিয়া কাপজয়ী ভারতের বিপক্ষে এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালেও দেখা হচ্ছে বাংলাদেশের।

শুক্রবার জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে হরমনপ্রীত কৌরের ভারত। ফলে আগেই সেমিফাইনালে উঠে থাকা বাংলাদেশের প্রতিপক্ষও নিশ্চিত হয়ে গেছে।

ভারত—জাপান ম্যাচের ফলাফল অবশ্য অনেকটাই অনুমেয় ছিল। শক্তির বিচারে ভারতের চেয়ে পিছিয়ে থাকা জাপানের পক্ষে জয় পাওয়া কঠিনই ছিল। অন্যদিকে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি চীনের বিপক্ষে মাঠ ভেজা থাকার কারণে অনুষ্ঠিত হয়নি। ফলে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালের টিকিট পায় জ্যোতি—নাহিদাদের দল।

করোগি স্পোর্টস পার্কে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক জাপান। ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রানেই গুটিয়ে যায় জাপানের ইনিংস। এরপর মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে সেই লক্ষ্য পেরিয়ে যায় ভারত। ৮ উইকেটের বড় জয়ে নিশ্চিত হয় তাদের সেমিফাইনাল।

বাংলাদেশ আগে থেকেই শেষ চারে জায়গা করে নেওয়ায় ভারত—জাপান ম্যাচটির দিকে বাড়তি নজর ছিল জ্যোতিদের। এশিয়া কাপে মাত্র কয়েক দিন আগে মুখোমুখি হওয়া হরমনপ্রীত—স্মৃতিদের বিপক্ষে আবারও মাঠে নামার প্রস্তুতিও হয়ত মনে মনে নিয়ে রেখেছিল বাংলাদেশ।

আগামী ২০ সেপ্টেম্বর এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। একই দিনে অনুষ্ঠিত হবে অন্য সেমিফাইনাল, যেখানে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

রোববার বাংলাদেশ সময় সকাল ১১টায় করোগি স্পোর্টস পার্কে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে জ্যোতি ও হরমনপ্রীতের দল। এরপর ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও এশিয়ান গেমস নারী ক্রিকেটের ফাইনাল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost