, , ,
শিরোনাম
বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভান্ডারিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি জুলফিকার আলী হায়দার মির্জাগঞ্জে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু পিরোজপুরে সার ডিলারশিপ পেলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা ৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী অফিস আদেশেও উচ্ছেদ হয়নি অবৈধ স্থাপনা, অভিযোগের তীর এসিল্যান্ডের বিরুদ্ধে ঝুঁকিতে থাকা শিশুদের নিরাপদ জীবন নিশ্চিত করতে শিশু-বান্ধব নগরী গড়ে তোলার আহ্বান চট্টগ্রামে সোনার দোকানের শোকেসে ঝুলছিল ১৪ ফুট লম্বা অজগর কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মঠবাড়িয়ায় দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও অগ্নিনির্বাপণ মহড়া
উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি

উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি

Reporter
প্রতিবেদক : মোঃ জুনায়েদ খান সিয়াম
প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর তারাবাড়ি শ্রী শ্রী দূর্গা মাতা ঠাকুরানীর মন্দির পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় মন্দিরটি পরিদর্শন করেন ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিনিয়র পুলিশ সুপার মোঃ মুছা, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৌমেন কুমার বাইন ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম—সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রব মিয়া,শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মাহাবুব ধলু, মন্দির পূজা কমিটির সভাপতি দেবাশীষ দাস ও সাধারণ সম্পাদক সমির দাস উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না, সাবেক সাধারন সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু, সদস্য সচিব মোঃ জুনায়েদ খান সিয়াম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল কাসেম সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার ইউপি সদস্য রিতা রানী দাস সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এ সময় গুরুত্ব পায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost