, , ,
শিরোনাম
ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে যুবককে কুপিয়ে জখম ভোলায় যুবকের মরদেহ উদ্ধার আদালতের নিষেধাজ্ঞা উড়িয়ে বগুড়া রোডে হিলভিউ হাউজিংয়ের রাজত্ব: পাহারা বসিয়ে পুলিশের চোখ ফাঁকি ভাণ্ডারিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৪৮টি মন্দিরের দুগার্ পূজা সম্পন্ন বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা মেহেন্দিগঞ্জে স্ব-মিলের তার ও বাড়িঘরে চুরির হিড়িক: নীরব ভূমিকা পুলিশের! বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি সেফটিক ট্যাংকিতে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু ৪০ জনপ্রতিনিধির কাজ করছেন ১৬ কর্মকর্তা, পদে পদে ভোগান্তি
কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুরের কাউখালীতে পঁচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার দক্ষিণ বাজারে এ অভিযান পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার।
আদালত সূত্রে জানা যায়, পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজারে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) উদ্যোগে এ যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য ও পঁচা খাবার বিক্রির অপরাধে বিএসটিআই আইন ২০১৮-এর ২৪/৩ ধারায় দক্ষিণ বাজারের জয়নাল হোসেনের বেকারিকে ৩ হাজার টাকা এবং একই অপরাধে অলিউল ইসলামের বেকারির দোকানে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারায় একই এলাকার বিপুলের ফলের দোকানে পঁচা ও অস্বাস্থ্যকর ফল বিক্রির দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  রেহেনা আক্তার বলেন,জনস্বাস্থ্য রক্ষা ও খাদ্যে ভেজাল প্রতিরোধে আমাদের এই অভিযান পরিচালনা করা হয়েছে। বাজারে পঁচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা ভোক্তা অধিকারের স্পষ্ট লঙ্ঘন। দক্ষিণ বাজারে অভিযানে গিয়ে বেশ কয়েকটি দোকানে পঁচা খাবার ও মেয়াদোত্তীর্ণ সামগ্রী পাওয়ার প্রমাণ মেলায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও সার্বিক বাজার নিয়ন্ত্রণে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost