, , ,
শিরোনাম
বরিশালে ঠিকাদারকে লক্ষ্য করে গুলি, খালে ঝাঁপিয়ে রক্ষা এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১ ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন ভান্ডারিয়ায় বন বিভাগের ১৩ গাছ কাটার অভিযোগে মামলা তৎকালীন কাউনিয়া থানার ওসি কাজী মাহবুবুর রহমান ও এসআই বসিরের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ থানায় ঢুকে পুলিশ পেটানো সেই যুবক গ্রেপ্তার কাজিরহাটের আন্দারমানিক ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এবিএস খান স্বপনের গণসংযোগ উজিরপুরের ধামুড়ায় পলাশ কুন্ডুর সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পর্যায়ের নেতারা কাউখালীতে সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান: সাড়ে সাড়ে তিন হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
ভাণ্ডারিয়ায় দুর্গাপূজা মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

ভাণ্ডারিয়ায় দুর্গাপূজা মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

Reporter
প্রতিবেদক : জাকির হোসেন কাজী
প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। মঙ্গলবার (২০অক্টোবর) বিকেলে তিনি উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দির ও ২ নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের বলবাড়ি দুর্গামন্দির পরিদর্শন করেন। একই দিনে দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় চলমান উন্নয়নকাজও পরিদর্শন করেন তিনি।

মন্দির পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দিরে কমিটির সভাপতি সঞ্জয় দেবনাথ, সাধারণ সম্পাদক তপন কুমার দাস , ভাস্কর সাহা ও উপদেষ্টা দীপঙ্কর দাসসহ অন্য নেতারা। পরে বলবাড়ি দুর্গামন্দিরে গেলে সেখানকার কমিটির পক্ষ থেকেও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ) জোমাদ্দার, সাবেক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, সমাজসেবক মো. জুলফিকার আলী হায়দার হাওলাদার এবং উপজেলা যুবদলের সদস্যসচিব এইচ এম শামীম হাওলাদারসহ উপজেলা বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও প্রতিনিধি
উপস্থিত ছিলেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost