, , ,
শিরোনাম
বামনায় নির্বাপিত হলো এক কীর্তিমান পুরুষের জীবন প্রদীপ কাঁঠালিয়ায় সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা সংবাদ প্রকাশের পর থামছে না কাজিরহাট ১১ টি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে তদারকি প্রয়োজন প্রশাসনের গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার লাশ উদ্ধার ভোলায় ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার ভোলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা আটক
কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর কুয়াকাটার ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে রাখাইন সম্প্রদায়। বিহার পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনকে মারধরের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল বুধবার বিকেলে সিদ্ধান্তের পর বিহারে গিয়ে প্রবেশের সুযোগ না পেয়ে ফিরে আসতে হয় পর্যটক ও দর্শনার্থীদের। এতে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
বিহারের মহাথেরো উত্তম ভিক্ষু জানান, গত মঙ্গলবার সকালে বিহারের সীমানার মধ্যে একটি দোকানঘর নির্মাণের কাজ শুরু করে বিহার কর্তৃপক্ষ। এ সময় স্থানীয় নাসির হাওলাদার ও সামসুল আলম বিহারের জমি দাবি করে সভাপতি মংলাচিনকে মারধর করেন।

এ ঘটনায় মংলাচিন গতকাল মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তদের বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বিহার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাখাইন সম্প্রদায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, অভিযোগের বিষয়ে পুলিশি তদন্ত চলছে।

শত বছরের ঐতিহ্যবাহী এ বিহারে অষ্টধাতুর তৈরি ৩৭ মণ ওজনের গৌতম বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি রয়েছে। মূর্তিটি দেখতে প্রতিনিয়ত হাজারো পর্যটকের ভিড় জমে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost