
বরিশালের মুলাদী উপজেলায় জুয়া ও মাদকের বিরুদ্ধে কথা বলাকে কেন্দ্র করে শুক্কুর আলী ব্যাপারী (মো. শুক্কুর) নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। পরে অসুস্থ অবস্থায় বরিশাল নেওয়ার পথে মিরগঞ্জ ফেরিঘাট এলাকায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নিহত মো. শুক্কুর আলী ব্যাপারী বরিশালের মুলাদী উপজেলার ৪ নম্বর গাছুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর ধলেশ্বর গ্রামের বাসিন্দা। পিতার নাম আব্দুস ছত্তার ব্যাপারী।
প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, গতকাল বুধবার রাতে মাদক বিক্রির বিরুদ্ধে কথা বলায় একদল ব্যক্তি তাঁকে মারধর করে ফেলে রেখে যায় বলে দাবি করা হয়েছে। পরে তিনি স্বাভাবিকভাবে বাড়িতে ফিরে যান। বাড়িতে গিয়ে কাউকে কিছু না জানিয়ে বিছানায় শুয়ে পড়েন।
রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে বরিশাল নেওয়ার পথে মিরগঞ্জ ফেরিঘাট এলাকায় তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রশাসন জানিয়েছেন মামলা হলে তদন্তে সাপেক্ষে আইনত ব্যবস্থা নেয়া হবে বলে জানাজায়।
: এই ব্যাপারে কথা হয় মুলাদি থানার অফিসার ইনচার্জ সোহেল রানার সাথে তিনি জানান ঘটনাটি সত্য ছেলেটি মারা গিয়েছে এখনো কোনো মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে। ।