, , ,
শিরোনাম
বরিশালে ঠিকাদারকে লক্ষ্য করে গুলি, খালে ঝাঁপিয়ে রক্ষা এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১ ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন ভান্ডারিয়ায় বন বিভাগের ১৩ গাছ কাটার অভিযোগে মামলা তৎকালীন কাউনিয়া থানার ওসি কাজী মাহবুবুর রহমান ও এসআই বসিরের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ থানায় ঢুকে পুলিশ পেটানো সেই যুবক গ্রেপ্তার কাজিরহাটের আন্দারমানিক ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এবিএস খান স্বপনের গণসংযোগ উজিরপুরের ধামুড়ায় পলাশ কুন্ডুর সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পর্যায়ের নেতারা কাউখালীতে সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান: সাড়ে সাড়ে তিন হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
৬ লাখ টাকা-ইয়াবাসহ মা-মেয়ে গ্রেপ্তার, কোলে তিন মাসের শিশু

৬ লাখ টাকা-ইয়াবাসহ মা-মেয়ে গ্রেপ্তার, কোলে তিন মাসের শিশু

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে চার হাজার পিস ইয়াবা, ৬ লাখ টাকা, একটি প্রাইভেট কার, মোটরসাইকেল ও ওয়্যারলেস (ওয়াকিটকি) সেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা পুলিশ সুপার।

পুলিশ জানায়, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে মাগুরা সদর থানাধীন কুকনা এশিয়া মহিলা কলেজ পাড়ায় এ অভিযান চালায়। বর্তমান সরকারের প্রণীত জুয়া প্রতিরোধ আইন—২০২৬ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন—২০২৬ এর আলোকে জেলাজুড়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে এসআই মো. মেহেদী হাসান অভিযানকালে ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের দীপ্ত কুমার বিশ্বাসের স্ত্রী সম্পা দাস (৩২) (কোলে তিন মাসের শিশুসহ) এবং তার মা পূর্ণিমা রানী বিশ্বাসকে (৫৫) গ্রেপ্তার করে। তবে ডিবির উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত দীপ্ত কুমার বিশ্বাস (৩২) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে পলাতক আসামির ভাড়া বাসা তল্লাশি করে আসামিদের দেখানো একটি স্টিলের লকার থেকে চার হাজার পিস ইয়াবা (২০টি পলি জিপারে রাখা) এবং মাদক বিক্রির নগদ ছয় লাখ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাড়ির সামনে থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ—১২৮৯৯৪), একটি নম্বরপ্লেটবিহীন অ্যাপাচি আৰটিআর ৩১০ মোটরসাইকেল এবং একটি ‘ইঅঙঋঊঘএ’ লেখা ওয়াকিটকি সেট জব্দ করা হয়।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, আসামিরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য এবং দীর্ঘদিন ধরে গোপনে এই মাদক ব্যবসা পরিচালনা করছেন।

তিনি আরও বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষায় পুলিশের এই সাড়াসি অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost