, , ,
শিরোনাম
ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে যুবককে কুপিয়ে জখম ভোলায় যুবকের মরদেহ উদ্ধার আদালতের নিষেধাজ্ঞা উড়িয়ে বগুড়া রোডে হিলভিউ হাউজিংয়ের রাজত্ব: পাহারা বসিয়ে পুলিশের চোখ ফাঁকি ভাণ্ডারিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৪৮টি মন্দিরের দুগার্ পূজা সম্পন্ন বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা মেহেন্দিগঞ্জে স্ব-মিলের তার ও বাড়িঘরে চুরির হিড়িক: নীরব ভূমিকা পুলিশের! বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি সেফটিক ট্যাংকিতে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু ৪০ জনপ্রতিনিধির কাজ করছেন ১৬ কর্মকর্তা, পদে পদে ভোগান্তি
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা—৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।

গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা—সমালোচনা শুরু হয়।

পরদিন বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছে সরকার—সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র।

তার পদত্যাগ নিয়ে রাতভর নান গুঞ্জনের পর সোমবার সকাল সাড়ে আটটায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি এই ঘোষণা দেন। তিনি ঢাকা—৬ আসনের সংসদ সদস্য।

ওই পোস্টে বলা হয়েছে, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ’।

ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন—সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন,’ লিখেছেন তিনি।

তার পোস্টে আরও বলা হয়েছে, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost