, , ,
শিরোনাম
সেতু আছে, পাটাতন নেই প্রবাসীর স্ত্রীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ার জেরে যুবদল নেতার পদ স্থগিত সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে: জামায়াত আমির পিরোজপুরে ৩ যুবকের দাফন-সৎকার সম্পন্ন, একসঙ্গে দুই খালাতো ভাইয়ের জানাজা ভান্ডারিয়ার ইউএনও ও প্রশাসনের নাম ভাঙিয়ে প্রতারণায় সবাইকে সতর্ক থাকার আহ্বান হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর বরিশাল নগরীতে ঝুঁকিপূর্ণ নীল থ্রি-হুইলার, ফিটনেস ও কাগজপত্র নিয়ে প্রশ্ন ধর্ষণ মামলায় আপস করায় বাদীর ২ দিনের কারাদণ্ড, আসামি কারাগারে কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, দুইজনের বিরুদ্ধে মামলা ভোলায় পৌরসভা কার্যালয়ের সামনে মধ্যরাতে বিস্ফোরণ
স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম রাই কর্মকার। তিনি মিন্টু কর্মকার ও শিল্পী কর্মকার দম্পতির মেয়ে। রাই কর্মকার গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাই কর্মকার প্রাইভেট পড়ার জন্য বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে যান। পরে বাসায় ফিরে পরিবারের অগোচরে দ্বিতীয় তলার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে তিনি আগেই মারা গেছেন বলে নিশ্চিত হওয়া যায়।
ঘটনার খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়।

কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবার ও স্বজনরা ঘটনার পর শোকে ভেঙে পড়েছেন। এলাকায় এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলন সিকদার জানান, ‘ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost