বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ভোলায় জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের ইলিশ

ভোলায় জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের ইলিশ

ভোলার দৌলতখানের মেঘনা নদীতে রুবেল মাঝি নামের এক জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ। পরে নিলামে মাছটি ১০ হাজার টাকায় বিক্রি করা হয়।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার মেদুয়া ইউনিয়নের মাঝিরহাট মাছঘাটে নিলামে বিক্রি করা হয়।

জানা গেছে, শনিবার সকালে ৭ জন মাঝিমাল্লা নিয়ে মেঘনা নদীতে মাছ শিকারে যান রুবেল মাঝি। জাল ফেলে মাছ ধরার সময় অন্যন্যা মাছের সঙ্গে দুই কেজি ৪৫০ গ্রাম ওজনের ‘রাজা’ ইলিশটি ধরা পরে তার জালে। পরে মাছটি ঘাটে এসে নিলামে তুললে ১০ হাজার টাকায় কিনে নেন স্থানীয় আল—আমিন ব্যপারী।

আল—আমিন ব্যপারী জানান, অধিক লাভের আশায় তিনি বড় মাছটি কিনে নিয়েছেন। অন্যান্য মাছের সঙ্গে ‘রাজা’ ইলিশটি টাকায় পাঠাবেন। এতে ২ হাজার টাকা লাভের আশা করছেন তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, অভিযান শেষে জেলেদের জালে এখন বেশ কিছু বড় ইলিশ ধরা পড়ছে। যেটা আনন্দের। মৎস্য সম্পদ রক্ষায় জেলেরা সচেতন হলে এমন বড় ইলিশের দেখা মিলবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost