, , ,
শিরোনাম
বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু
সেনা কর্মকর্তা তানজিম হত্যা : ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

সেনা কর্মকর্তা তানজিম হত্যা : ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যা মামলায় ১৮ জন আসামির মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বাকি পাঁচজনকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় ১৮ আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, সেনা কর্মকর্তা হত্যায় যে ১৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছিল, চার্জশিট থেকে এই হত্যাকাণ্ডে ছয়জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে থেকে। তদন্তে বের হয়ে আসে এজাহারের বাইরে থাকা আরও সাতজনের নাম। সেই সাত জনসহ সর্বমোট ১৮ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে রুজু হওয়া পৃথক মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর ভোরে কক্সবাজারের ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বসতবাড়িতে সশস্ত্র ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হন। এ সময় যৌথবাহিনী ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক এবং তাদের ফেলে যাওয়া দেশে তৈরি একটি বন্দুক, ছয়টি গুলিও উদ্ধার করে।

লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সে ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost