সোমবার, ১৩ Jul ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
স্টিয়ারিং হাতে দুর্নীতির মহাসড়কে উজিরপুরের ফায়ার ড্রাইভার সাখাওয়াত মেহেন্দিগঞ্জে সাংবাদিক কন্যা মেঘ’র টেলেন্ট পুলে বৃত্তি লাভ, আগৈলঝাড়ায় দুই সাংবাদিককে আসামি করায় জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা বাকেরগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ভরা মৌসুমেও ইলিশের আকাল, সংকটে মেহেন্দিগঞ্জ হিজলা হাজারো জেলের জীবিকা মির্জাগঞ্জে ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক দালালের কারাদণ্ড আর্থিক কেলেঙ্কারি, ছাত্রদল নেতা রাকিব বহিষ্কার শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা পুলিশ হেফাজতে জনগণের ইউএনও হয়ে উঠছেন হাসিবুল হাসান, বদলে যাচ্ছে ভাণ্ডারিয়ার চিত্র
মির্জাগঞ্জে ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক দালালের কারাদণ্ড

মির্জাগঞ্জে ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক দালালের কারাদণ্ড

আলমগীর হোসেন জুয়েলঃ- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ভূমি অফিসে দালালির অভিযোগে মো. বাবলু হাসান (২৮) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত বাবলু হাসান উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের চত্রা গ্রামের বাগবাড়ি এলাকার মোশাররফ হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি অফিসে এসে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও দালালির অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০—এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাবলু হাসান দীর্ঘদিন ধরে উপজেলা ভূমি অফিসে অবৈধভাবে প্রবেশ করে দালালির মাধ্যমে সেবা নিতে আসা সাধারণ মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীরা উপজেলা ভূমি কর্মকর্তার কাছে একাধিকবার মৌখিক অভিযোগ করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে তাকে কয়েকবার সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন। রোববার সকালে আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী বলেন, “উপজেলা ভূমি অফিসকে সম্পূর্ণ দালালমুক্ত ও সেবাবান্ধব পরিবেশে পরিচালনার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণার হাত থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, আটক ব্যক্তির গায়ে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি ছিল। তবে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজা তার পোশাকের কারণে নয়; দালালি ও প্রতারণার অভিযোগে পরিচালিত অভিযানের ভিত্তিতেই এ দণ্ড প্রদান করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost