, , ,
শিরোনাম
ইউএনওর নির্দেশে অতিরিক্ত ফি ফেরত দিল মাদরাসা কর্তৃপক্ষ ঢাকায় হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ দুই জা-এর মধ্যে দৈনিক ঝগড়া, স্ত্রীদের হত্যা করে জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই পিরোজপুরের ৮ম চীন মৈত্রী সেতুর পশ্চিম পাড়ে ’৯৩ বন্ধুদের উদ্যোগে সামাজিক বনায়ন মোবাইল গেমে আসক্ত শিক্ষার্থীরা, পড়াশোনায় বাড়ছে উদ্বেগজনক ক্ষতি কুয়াকাটায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা জিপে আগুন টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা, আসামি ৫০০৮ জন গুমের শিকার দুই ছেলের ছবি বুকে নিয়ে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি মুলাদীতে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক
গলাচিপায় অতিবৃষ্টিতে ছাতা মাথায় পরীক্ষা, ভিডিও ভাইরাল

গলাচিপায় অতিবৃষ্টিতে ছাতা মাথায় পরীক্ষা, ভিডিও ভাইরাল

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোটখালী ফাজিল মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষার সময় অতিবৃষ্টির কারণে ছাতা মাথায় পরীক্ষা দিতে হয়েছে ছাত্রীদের। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষের ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ছে। এতে বাধ্য হয়ে কয়েকজন ছাত্রী এক হাতে ছাতা ধরে এবং অন্য হাতে কলম দিয়ে পরীক্ষার খাতায় লিখছে। প্রতিকূল পরিবেশের মধ্যেও তারা পরীক্ষা চালিয়ে যেতে বাধ্য হয়।

জানা গেছে, গত রবিবার (১২ জুলাই) অনুষ্ঠিত অর্ধবার্ষিক পরীক্ষায় এমন চিত্র দেখা যায়। স্থানীয়রা জানান, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত কোটখালী ফাজিল মাদ্রাসার ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে ভবনের ছাদ চুঁইয়ে পানি পড়ায় শিক্ষক—শিক্ষার্থীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। নির্মাণাধীন একটি ভবনের কাজ ধীরগতিতে হওয়ায় এবং হস্তান্তর না হওয়ার কারণ সেখানেও বর্তমানে ক্লাস কিংবা পরীক্ষা গ্রহণ করা সম্ভব হচ্ছে না।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নজির আহমেদ খান বলেন, “অতিবৃষ্টির কারণে ভবনের কয়েকটি কক্ষের ছাদ দিয়ে পানি পড়েছে। এ অবস্থায় শিক্ষার্থীরা কিছুটা দুর্ভোগের মধ্যে পরীক্ষা দিয়েছে। মাদ্রাসার ভবনটি দীর্ঘদিনের পুরোনো এবং জরাজীর্ণ হওয়ায় ছাঁদ থেকে পানি পড়ে।

এ ঘটনায় স্থানীয় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন মহল দ্রুত ভবনটির সংস্কার এবং নির্মাণাধীন ভবনের কাজ শেষ করে শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost