, , ,
শিরোনাম
উজিরপুরে ৫ হাজার গাছে সবুজের স্বপ্ন, তরুণ হিমেলের ব্যতিক্রমী উদ্যোগ মেহেন্দিগঞ্জে নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা—ছেলের বিরোধ, ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার বরিশাল ডিবির ওসি পদে বিতর্কিত আজিমুল করিম নানা সমালোচনা বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে দলীয় পদ থেকে অব্যাহতি জমি-সংক্রান্ত বিরোধে বামনায় গৃহিণীর মৃত্যু, স্বজনদের অভিযোগ পিটিয়ে হত্যা এক যুগ ধরে সংস্কার নেই: কাউখালীর দুই সড়কে বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির গ্রেপ্তার ছিনতাইকারীর কবলে চালক, অটোরিকশা-মোবাইল লুট
মির্জাগঞ্জে ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জে ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মির্জাগঞ্জে ২৫ পিচ ইয়াবাসহ এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার দিবাগত রাতে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই ছাত্রদল নেতার নাম —মো. আবুল বাশার(৩০)। তিনি কাকড়াবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ও দক্ষিণ গাবুয়া গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত।

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ—পরিদর্শক মো. রাকিবুল ইসলাম রাসেল জানান, আবুল বাশার দীর্ঘদিন যাবত মাদক বিক্রির সাথে জড়িত। পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে তার ঘরে অভিযান চালননো হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আবুল বাসার নামে একজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে পটুয়াখালী কারাগারে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost