, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
কারাগার থেকে পালাল নারী বন্দি, বরখাস্ত ৭

কারাগার থেকে পালাল নারী বন্দি, বরখাস্ত ৭

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী বন্দি পালানোর ঘটনায় ৭ জনকে বরখাস্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া ওই বন্দির নাম রিম্পা (২১)। তিনি মেহেরপুরের গাংনী থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। ঢাকার ধানমন্ডি থানার একটি সি.আর. মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি ওই কারাগারে বন্দি ছিলেন।

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত উল—ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যায়। এ ঘটনায় প্রাথমিকভাবে কারাগারের দায়িত্বে থাকা ৩ জন মেটন ও ৪ জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে জেল সুপার ও জেলারের কোনো গাফিলতি বা দায়িত্বে অবহেলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষ শুক্রবার থানায় মামলা দায়ের করেছে। গত বৃহস্পতিবার বিকেলে গণনার সময় বন্দির হিসাব না মেলায় ওই বন্দি পালিয়ে যাওয়ার ঘটনাটি ধরা পড়ে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost